গাজীপুরের শ্রীপুর পৌরসভার-৩ নং ওয়ার্ডের রাতুল ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সে শ্রীপুরের মোহাম্মদ আলী একাডেমি নবম শ্রেণির মেধাবী ছাত্র।শ্রীপুর পৌরসভার -৩ নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মাসুমের ছেলে রাতুল বাঁচতে চায়। রাতুল (১৪) সে স্বপ্ন দেখছে সুস্থ হবে।এজন্য তার চিকিৎসা প্রয়োজন।চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়ানোর আকুতি জানিয়েছে ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্র রাতুল। তার পরিবারের লোকজন জানিয়েছেন স্কুল শিক্ষার্থী রাতুল চার মাস আগে অসুস্থ হয়।পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পরে গেলো ৫ এপ্রিল ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার ব্লাড ক্যান্সার হয়েছে।ক্যান্সারে আক্রান্ত রাতুলের পরিবার জানান, ছেলের ক্যান্সার হয়েছে এটা শুনার পর থেকেই আমাদের পরিবারের সবার ঘুম হারাম হয়েছে।তাকে চিকিৎসা করার জন্য অনেক টাকা প্রয়োজন।কিন্তু আমাদের পরিবারের সেই সামর্থ্য নেই।তাই ছেলের জন্য সাহায্য চাই। সবার দোয়া চাই।সকলের আর্থিক সহযোগিতা পেলে রাতুলের চিকিৎসা করাতে পারে। তার চিকিৎসার জন্য সহযোগিতা করুক। রাতুলকে সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগ মোবাইল নং- 01929568432।